×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৭৯৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিছুদিন আগেও সমালোচকদের আলোচনার রসদ ছিল বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। তবে তাদের সমালোচনার জবাব এরইমধ্যে দিতে শুরু করেছে বলিউড। সর্বশেষ মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়েছে। 
এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে সালমান খান-ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’। সিনেমাটির একাধিক পোস্টার প্রকাশের পর দর্শক উন্মাদনা দেখে তেমনটাই আঁচ করছেন ভারতীয় সিনেবোদ্ধারা। যদিও কেউ কেউ সালমানের শেষ মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটির ব্যর্থতাকে সামনে এনে নেতিবাচক কথাও বলছেন। 
তবে শাহরুখের বক্স অফিস মাতানো সিনেমাগুলোর সঙ্গে সালমানের টাইগার থ্রির পোস্টারে অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। সিনেমাটিতে যে ধুন্ধুমার অ্যাকশন থাকছে এ নিয়ে সকলেই একমত। আর সেই জায়গাতেই এগিয়ে থাকছেন সালমান। কারণ এই অভিনেতার অ্যাকশনধর্মী সিনেমা ফ্লপ হয়েছে এমন রেকর্ড খুব কমই রয়েছে। তাছাড়া এই সিক্যুয়েলের আগের পর্বগুলোও দারুণ ব্যবসা করেছে। সালমান-ক্যাটরিনা জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শকরা। 
অন্যদিকে বিয়ের পর থেকে কাজের খবরে খুব বেশি ছিলেন না ক্যাটরিনা। এখনও সেভাবে গণমাধ্যমে কথা বলছেন না তিনি। কারণ হিসেবে ক’দিন আগে জানা গিয়েছিল আসছে দিওয়ালিতে টাইগার থ্রি মুক্তি পাবে। তাই প্রচারণার অংশ হিসেবে নিজেকে আপাতত আড়ালে রাখছেন তিনি। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন দীর্ঘ সময় পর ক্যাটরিনা-সালমান জুটির ফেরাও সিনেমাটির বক্স অফিসে প্রভাব ফেলবে। সব মিলিয়ে সিনেবোদ্ধা থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রায় সকলেই একমত, এই জুটির ঘুরে দাঁড়ানোর মিশন বেশ রঙিনই হতে যাচ্ছে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat