×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৮২৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার  মো. শামসুল হক টুকু ইছামতি নদী প্রকল্পটির কাজ দ্রুততম সময়ে  শেষ করার তাগিদ দিয়েছেন। 
তিনি বলেছেন, এজন্য দীর্ঘমেয়াদী ও  টেকসই পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে। জনগণ যেন দ্রুতই এর সুফল ভোগ করতে পারে। 
আজ সোমবার পাবনার রতœদ্বীপ রিসোর্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পাবনা জেলায় পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা এবং সেচ ও উন্নয়ন প্রকল্পের পুনর্বাসন  কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর এই মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়।
শামসুল হক টুকু আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের উন্নয়নের কথা ভাবতেন। কৃষকের ভাগ্য পরিবর্তনে পাবনায় তিনি নদী রক্ষা কর্মসূচী হাতে নিয়েছিলেন। ইছামতী নদীর পাড় ভাঙ্গা রোধে এবং নদীতে গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরিতে সুফলভোগীদের পরামর্শ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। 
কর্মশালায় প্রকল্পটির গাণিতিক মডেলিং কম্পোনেন্ট বিষয়ে ডা. মো. রেজাউল হাসান এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ে পানি সম্পদ প্রকৌশলী মিরাজুল হোসাইন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর  কর্মশালায় অংশগ্রহণকারীরা উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বাপাউবো উত্তর পশ্চিমাঞ্চলের  প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বাপাউবো মহাপরিচালক শহিদুল ইসলাম, বাপাউবো-এর অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat