×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ১১৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:-  বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্যান্ড হলেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গুলোতে সবসময়ই তার দর আকাশচুম্বি। কিন্তু সেই গেইলই আইপিএলের এবারের নিলামে সবচেয়ে অবহেলিত ছিল। নিলামে কোনো দলই তাকে কিনতে চায়নি। তিনবার নিলামে উঠার পর শেষের দিকে গেইলকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই দলে ভেড়ায় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে না কেনার কারণ জানতে চাওয়া হলে পাঞ্জাব কোচ শেবাগের জানান কৌশল করে গেইলকে কম দামে নিতেই অপেক্ষায় ছিলেন তারা। আইপিএলের শুরুর অবহেলিত গেইল নিজের ব্যাটেই সব জবাব দিলেন। বুজালেন গেইল ফুরিয়ে যায়নি। সময়মত ব্যাট হাতে ঠিকই বোলারদের বেশ পেটান তিনি। যার প্রমাণ আবারও দিলেন এই ক্যারাবিয়ান ব্যাটসম্যান। ১১তম আসরের প্রথম সেঞ্চুরি করেই নিজের নাম চেনালেন। এটি তার-টোয়েন্টি ক্যারিয়ারে তার ২১তম সেঞ্চুরি। তার এই ইনিংসের কাছেই হেরে যায় সাকিব আল হাসানের হায়দ্রাবাদ। গেইলকে দেরিতে কেনার বিষয়ে পাঞ্জাব কোচ বীরেন্দ্রর শেবাগ জানান,‘গেইলের মতো এন্টারটেইনার আর কেউ হবে না। এটা আসলে একটা কৌশল ছিল। কারণ আমাদের আরও খেলোয়াড় কিনতে হয়েছে। প্রথমেই তাকে নিলে আমাদের অনেক বেশি খরচ পড়তো।’ ৩৮ বছর বয়সী গেইলকে দলে নেয়া নিয়ে শেবাগ আরো বলেন,‘গত আসরে পিঠের ব্যথার জন্য সে অনেকগুলো ম্যাচ মিস করেছে। তাকে একাদশে বিরাটও রাখেনি। তাই আমি ভেবেই নিয়েছিলা, এবার কেউ তাকে কিনবে না। কারণ তার বয়স আমার সমান। আমি ভেবেছি, যদি আমরা তাকে দলে নি তাহলে আমাদের মার্কেটিংটা ভালো হবে। সবাই ক্রিস গেইলকে পছন্দ করে। এখন তো সে আমাদের বড় সম্পদ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat