×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৭৯১৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
স্বীকৃত ওপেনার হিসেবে বাংলাদেশ একাদশে আছেন লিটন দাস ও তানজিদ হাসান। পেস অ্যাটাকে রাখা হয়েছে-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমাকে। স্পিন বিভাগ সামাল দিবেন সাকিব ও মেহেদি হাসান মিরাজ। একাদশে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে সুযোগ হয়নি নাসুম আহমেদ, মাহেদি হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসানের।
এখন পর্যন্ত ১৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশ ৯টি ম্যাচে এবং আফগানিস্তান ৬টিতে জয় পায়।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভেন-উল-হক ও ফজলহক ফারুকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat