×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৪৫৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার এলাকায় সিরাজউদ্দৌলা রোডে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘ওয়াইএনটি সেন্টার কনভেনশন হল’ এর যাত্রা শুরু হয়েছে। 
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী আজ মঙ্গলবার ফিতা কেটে শীতাতাপ নিয়ন্ত্রিত এই কনভেনশন হলের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম বলেন, সুন্দর ও নান্দনিক স্থাপনার পাশাপাশি এ ধরণের বড় বড় অট্টালিকাগুলোর পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখা প্রয়োজন। শহরকে সুন্দর করে গড়ে তুলতে সবার সহযোগীতা কামনা করে বলেন, কেউ যদি মনে করে এটা শুধু মেয়রের শহর, তাহলে ভুল। সবার সহযোগীতা ছাড়া কোন সিটি সুন্দরভাবে গড়ে উঠতে পারেনা। আধ্যাত্মিক সাধকদের পদচারণায় ধন্য হয়েছে হাজার বছরের পুরনো চট্টগ্রাম শহর। পরিবেশ বান্ধব ও নান্দনিক একটি শৈল্পিক শহর হিসেবে গড়ে তুলতে পারব যদি আমরা সবাই একযোগে সবাইকে কাজ করার আহ্বান জানান মেয়র। 
এসময় অন্যান্যের মধ্যে এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, জাতীয় মৎস্য পদক পুরস্কারপ্রাপ্ত সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রঞ্জু, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোনাফ সিকদার, রেড ক্রিসেন্ট মহনগর ইউনিটের সাধারন সম্পাদক আবদুল জব্বার উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat