×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৮৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার সদর উপজেলায় আজ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রন্ত ১০৪ জন রোগীর মাঝে ৫২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 
বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, সামসুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম 
জানান, আজ ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় ও চতুর্থ কিস্তিতে সদরের প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। 
এছাড়া  দৌলতখান উপজেলায় ২২, বোরহানউদ্দিনে ৪, তজুমদ্দিনে ২২, লালমোহনে ৪৪, চরফ্যাশনে ৩৬ ও মনপুরায় ২৩ জন রোগীর মাঝে অনুদানের চেক শিগগিরই বিতরণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat