×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৯৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ায় চলছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হলেন বলিউডের অভিনেত্রী কারিশ্মা তান্না। হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন কারিশ্মা। এবং সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুসানে তিনি একমাত্র ভারতীয় হিসেবে দুটি বিভাগে মনোনয়ন পেয়ে দুটিতেই জিতেছেন কারিশ্মা। একটি সেরা অভিনেত্রী, অন্যটি সেরা ওয়েব সিরিজ।
অভিনেত্রী বলেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত। ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠক চরিত্রটিকে প্রাণ দেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। এই অ্যাওয়ার্ড আমার পুরো টিমের জন্য। সবার অক্লান্ত পরিশ্রমের জোরেই আজ এই সফলতা এসেছে। এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। এসব কৃতিত্বই ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে আমাকে।বুসানের রেড কার্পেটে কারিশ্মা ভারতের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পোশাকে। কালো শাড়িতে সবার নজর কেড়ে নেন তিনি।
ভারতীয় ক্রাইম রিপোর্টার জিগনা ভোরার জীবনকাহিনি বর্ণিত হয়েছিল ‘স্কুপ’ ওয়েব সিরিজে। তার লেখা বই ‘বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজটি। সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে।সেখানে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক সুমন ঘোষও গিয়েছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat