×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৭৯৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায়  আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে সংকট বন্ধ সম্পর্কিত এক সভা  সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে সংকট বন্ধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বাজার স্থিতিশীলতা ও সিন্ডিকেট নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম মামুন খান চিশতি, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, বাজার মনিটরিং কর্মকর্তা রতন কুমার রায়, জেলা প্রাণি সম্পদ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা খুরশিদ আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মজিবর রহমান, চেম্বার প্রতিনিধি এম এ করিম প্রমূখ । সভায় কোন প্রকার অযুহাত দেখিয়ে বা সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা যাবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও বাজার মনিটরিং জোরদার ও প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। চেম্বার প্রতিনিধি, কোল্ডস্টোরেজ মালিক, মুরগী ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, কাঁচা বাজার ব্যবসায়ী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat