×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৬৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর। আড়তদার থেকে শুরু করে পাইকারী এবং খুচরা বাজার পর্যায়ে পণ্যের মূল্য নির্ধারিত এবং যৌক্তিক পর্যায়ে রাখতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে প্রশাসনিক মনিটরিং কার্যক্রম নিয়মিত এবং জোরদার করা হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, চেম্বার অব কমার্স এর সভাপতি এবং নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী অফিসার এবং সাতটি থানার ওসি বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat