×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৭৯৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে। 
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে চরফ্যাশনে ১৭ জন ও সদরে দুইজন রয়েছে।
এসময় ২৩ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আটকৃতদের মধ্যে সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ  বলেন, সদরে আটক হওয়া দুইজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও চরফ্যাশনে আটককৃত ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে। এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat