×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৬২৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যে  আজ সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আর টি এ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলামের (সার্বিক) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খাঁন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম জাহিদ, পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি বি আর টি এ সহকারী পরিচালক উসমান সারোয়ার আলম প্রমুখ।
আলোচনা সভার আগে শহরের হ্যাপীড় মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত  র‌্যালী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat