×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৪৬০৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা করা হয়েছে। বুধবার পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করা ঢাকার রেলপথে গতির সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা করা হয়।  সকাল ৮ টা ২০ মিনিটে মাওয়া স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পয়লা নভেম্বর বাণিজ্যিক ট্রেন চালনোর আগে চূড়ান্তএ পরীক্ষা করে বিশেষজ্ঞ দল। আগামীকাল বৃহস্পতিবার মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হবে। এরই মধ্যে মাওয়া-ভাঙ্গা দ্রুতগতির ট্রেনের গতির পরীক্ষার পর জিআইবিআর সফলভাবে স¤পন্ন হয়েছে।
পদ্মা সেতু সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার আহমেদ জামিউল ইসলাম বলেন, বুধবার সকালে ৫টি বগি নিয়ে ট্রেনের গতি পরীক্ষা করা হয়। ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা রেলসেতুও অতিক্রম করে একই গতিতে ট্রেন পৌছে ঢাকার কমলাপুর।এ সময়। ট্রেনে দেশি-বিদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন । তিনি আরও বলেন, দ্রুতগতির ট্রেন ভ্রমণ মানুষের জন্য আরামদায়ক হবে। ঢাকা থেকে মাওয়া অধাঘন্টা এবং ভাঙ্গা পর্যন্ত যাত্রী ট্রেনে এক ঘণ্টায় পৌঁছানো যাবে। প্রযুক্তির ব্যবহারে দ্রুতগতির রেললাইন নির্মাণ হয়েছে নিখুঁতভাবে। চূড়ান্ত পরীক্ষার পরই সুফল পাবে দেশের মানুষ। মাওয়া-ঢাকা রুটের ১৭ কিলোমিটার পাথরবিহীন এবং ২৩ কিলোমিটার পাথরসহ রেললাইন স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat