×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৫৬৭৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার গত তিন মেয়াদে দেশে ১ হাজার ১৩১টি সেতু নির্মাণ করেছে 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গত তিন মেয়াদে দেশে ছোট বড় মোট ১ হাজার ১৩১টি সেতু নির্মাণ করেছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি জানান, নির্মিত সেতুগুলির মধ্যে ২০টি সেতু ৫০০ মিটারের বেশি এবং ১৬৫টি সেতু ১০০ থেকে ৫০০ মিটার দৈর্ঘের মধ্যে নির্মিত হয়েছে। চলতি অর্থবছরে আরও ২০টি সেতু নির্মাণের কাজ চলছে।

দেশে ৫৮ লাখ ৫১ হাজার ৮২৭টি অনুমোদিত মোটরযান রয়েছে 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে ৫৮.৫১ লাখের বেশি অনুমোদিত বৈধ মোটরযান রয়েছে।
তিনি বলেন, দেশে প্রায় ৫৮ লাখ ৫১ হাজার ৮২৭টি মোটরচালিত বৈধ যানবাহন রয়েছে। এই যানবাহনগুলি সড়কে চলার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দ্বারা বৈধভাবে প্রত্যায়িত হয়েছে।’
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেনজির আহমেদের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, নতুন প্রণীত সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো ব্যক্তি বা মোটর গাড়ির মালিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া সড়ক, মহাসড়ক বা সর্বজনীন স্থানে মোটরযান চালানোর অনুমতি পাবেন না।
সরকারি দলের অপর সদস্য সদস্য শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে দেশে মোট ১ হাজার ৩৫০টি বাস রয়েছে। বান্দরবান জেলা ছাড়া সারাদেশের ৬৩টি জেলায় বিআরটিসির এসব বাস চলাচল করছে।
তিনি জানান, সরকারের ১০০টি ডাবল ডেকার ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat