×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৭৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া  জেলায় ১০টি ফসলের জন্য কৃষকদের প্রায় সাড়ে ৫ কোটি টাকার উপকরণ প্রণোদনা দেয়া হচ্ছে। প্রণোদনার মধ্যে আছে বিঘা প্রতি ১ জন কৃষককে ফসলের বীজ দেয়া হচ্ছে ১০ কেজি, ১০ কেজি করে এমওপি ও ১০কেজি করে ডিএপি সার। এতে ৫৫ হাজার ৬৯০ বিঘাতে সমসংখ্যক কৃষক প্রণোদনার আওতায় আসবে।
জেলার ১২টি উপজেলায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, শীতকালীন পেঁয়াজ, মুগ,  মশুর, চিনাবাদাম ও মাশকলাইয়েরর জন্য ৫ কোিট ৪৮ লাখ  ৫৬ হাজার ৭৫০ টাকার উপকরণ প্রদান করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক মাতুূলবর রহমান জানান ইতোমধ্যে জেলা সদর, শেরপুরগাবতলী, শিবগঞ্জ, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলায় উপকরণ আংশিক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে  উপকরণ বিতরণ করা হবে। আমন ধান না কাটা পর্যন্ত অনেক উপকরণ বিতরণ করা যাচ্ছে না।
কৃষি কর্মকর্তা জানান, সয়াবিনের ব্যবহার কমাতে সবচেয়ে বেশি প্রণোদনা সরিষাতে। সরিষাতে ৩৬ হাজার ৬০০ বিঘাতে প্রণোদনা দেয়া হচ্ছে। তিনি জানান, আমদািন নির্ভর সয়াবিনের উপর নির্ভরতা কমাতে সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat