×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৭৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে দলটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতা-কর্মী আহত করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বাংলানিউজকে বলেন, নয়াপল্টনে মহাসমাবেশে হট্টগোল চলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে হরতালের ঘোষণা দেন।
একই কর্মসূচির তথ্য জানান বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিএনপির পাশাপাশি ১২ দলীয় জোট এই হরতাল পালন করবে। ১২ দলের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, এক দফা দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠানের আগেই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। দেশবাসী এই জালিমশাহীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat