×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৪৫৯২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস,নৈরাজ্য,হত্যা,অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শান্তি র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শফিকুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন-সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, যুগ্ম-সম্পাদক ক্যসাপ্রু মারমা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেে বিনা উস্কানিতে। বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।
এসময় বক্তারা আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকা- প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat