×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৭৭১১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করতে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার আবারও টেকনাফে এসেছে মিয়ানমার প্রতিনিধি দল।
কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা জানান, বুধবার সকালে নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমারের ২৮ সদস্যের প্রতিনিধি দল টেকনাফ জেটি ঘাটে পৌঁছায়। এ সময় তাদের স্বাগত জানানো হয়। এরপর তাদের সরকারি রেস্ট হাউসে নেয়া হয়। সেখানে রোহিঙ্গাদের ৬০টি পরিবারের তথ্য যাচাই-বাছাই করেন মিয়ানমারের প্রতিনিধি দল। এই  সময়ে তারা রোহিঙ্গাদের  সাথে প্রত্যাবাসন বিষয়ে অলোচনা করেন। বিকেলে তারা মিয়ানমারে ফিরে গেছেন।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) মিয়ানমারের ৩২ সদস্যের প্রতিনিধি দল টেকনাফ আসে। প্রতিনিধি দলটি দুভাগে বিভক্ত হয়। একটি দল রোহিঙ্গাদের ৮০টি পরিবারের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম করে এবং আরেকটি দল ১০০টি পরিবার প্রধানের সঙ্গে প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করেন। পরে সন্ধ্যায় তারা মিয়ানমারে ফিরে যায়।
এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত আরআরআরসি মো. সামছু-দ্দৌজাসহ এপিবিএন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিয়ানমারের সাথে প্রত্যাবাসন চুক্তির পর, ২০১৮ সালের ১৫ নভেম্বর ও ২০১৯ সালের ২৩ আগস্ট দিনক্ষণ ঠিক হলেও তা ভেস্তে যায়। এরপর চলতি বছর চীনের মধ্যস্থতায় নতুন করে আলোচনায় আসে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু।
চলতি বছর দু’বার মিয়ানমার প্রতিনিধি দল টেকনাফে আসে। গত ১৫ মার্চ প্রথম দফায় এবং গত ২৫ মে দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করতে টেকনাফ আসে মিয়ানমার প্রতিনিধি দল। এরই মধ্যে গত ৫ মে বাংলাদেশের ৭ সদস্য এবং রোহিঙ্গাদের ২০ সদস্যের প্রতিনিধি দলও মিয়ানমারের মংডুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat