×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৬৭৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রি মহল কাজ করে যাচ্ছে। এ কুচক্রি মহল এবং ’৭১-এর পরাজিত শক্তি ও তাদের বিদেশি প্রভুদের যুদ্ধের মাধ্যমে নয় ব্যালটের মাধ্যমে পরাজিত করা হবে।
আজ ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর পলাশডাঙ্গা যুব শিবিরের স্মৃতি রক্ষার্থে পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও স্মৃতি ফলকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, আগামী নির্বাচনে দেশবাসী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ব্যালটের মাধ্যমে নৌকায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত হতে হবে। সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাসহ সুযোগ সুবিধা বাড়ানো জন্য বিশেষ কর্মসুচি হাতে নিচ্ছে।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ  ৯ মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা বিজয় সূচিত করে মাতৃভূমির স্বাধীনতার। আমাদের মহান নেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় সঠিক ব্যবস্থা গ্রহণ করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা, চিকিৎসা, কবর বাধাই শুধু নয় ইতিহাস খ্যাত জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে। তারই আলোকে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট কালিবাড়িতে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর তৈরি করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা পলাশ ডাঙ্গা যুব শিবিরের অন্যতম পরিচালক অ্যাডভোকেট বিমল কুমার দাস। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মির্জার কন্যা হোসনে আরা মির্জা (মুক্তি মির্জা) প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat