×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৪৫৬৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 
আব্দুর রাজ্জাক বলেন,  দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি ২০১৩-২০২৪ অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮কোটি ৯৩ লক্ষ টাকা প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে সরকার বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে উপকারভোগী কৃষক ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন।
তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে সারাদেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তৈল, সবজি এবং মসলাবীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মে.টন বীজ বিএডিসি'র চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থ রক্ষার্থে বিএডিসি'র আওতাধীন ভাড়া ভিত্তিক সেচযন্ত্রসমূহের সেচচার্জ ৫০ শতাংশ  হ্রাস করা হয়, যা ২০২০-২১ অর্থবছর হতে অদ্যাবধি চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat