×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৫৭২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, স্মার্ট কন্স্যুলার সেবা সেবাগ্রহীতাদের সময় ও খরচ লাঘব করবে। এখন থেকে সেবা গ্রহীতারা সহজে এই গুরুত্বপূর্ণ সেবা পাবেন।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্স্যুলার লাউঞ্জে ‘জার্নি টুওয়ার্ড স্মার্ট কন্সুলার সার্ভিস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।
আব্দুল মোমেন বলেন, আগামীতে বিদেশে বাংলাদেশের সব মিশনে গুণগত সেবার মান আরও বাড়ানো হবে। এজন্য সার্ভার আপগ্রেডেশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়েমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মর্যাদা নতুন উচ্চতায় আসীন হয়েছে।  
প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেন, কন্স্যুলার সেবা স্মার্ট হবার কারণে সাধারণ মানুষ দালালদের খপ্পর হতে বাঁচবেন। প্রবাসীদের সুবিধার্থে ইংল্যান্ড, সৌদি আরব, ইতালিসহ ৮টি দেশে অবস্থিত বাংলাদেশের মিশনে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করা হয়েছে।
মহাপরিচালক (আইসিটি) ড. সৈয়দ মুনতাসির মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সামুদ্রিক বিষয়ক ইউনিট) রিয়ার এডমিরাল মোঃ খুরশেদ আলম, মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ, মহাপরিচালক (কনস্যুলার) শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর, এটুআই এর উপসচিব সালাহ উদ্দিন বক্তৃতা করেন।
উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় স্মার্ট কন্স্যুলার সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্র  মন্ত্রণালয় ইতিমধ্যে এটুআই এর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কনস্যুলার ডকুমেন্টের সত্যায়নে বারকোডিং প্রথা চালু করেছে। এছাড়া দেশের সরকারি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় কাজে বিদেশে সফরের নিমিত্ত ভিসাপ্রাপ্তি ত্বরান্বিত করার জন্য নোট ভারবাল ও লেটার অব ইন্ট্রোডাকশন অনলাইন ভিত্তিক করা হয়েছে। খুব শীঘ্রই বিদেশে গমনইচ্ছুক ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীদের পুলিশ ক্লিয়ারেন্স সেবাটি অনলাইন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat