×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৩৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করা এবং তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে ৩ হাজার টাকা জরিমানা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
অপর একটি অভিযোগে তথ্য সরবরাহে অবজ্ঞা এবং বাঁধা সৃষ্টি করায় চাঁদপুরের কামরাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষকে ৪ হাজার টাকা জরিমানা এবং একইসাথে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।
তথ্য সরবরাহে বিঘœ সৃষ্টি করায় অপর একটি অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলীন মিরুলুম দাখিল মাদ্রাসার সুপারকে (ভারপ্রাপ্ত) ৩ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ।  
আজ বুধবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণ পূর্বক এই আদেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, তথ্য কমিশনে আজ ৭টি অভিযোগের শুনানী করে ৭টি অভিযোগেরই নিষ্পত্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat