×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৪৭২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী নেতৃত্ব ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। 
তিনি বুধবার কেরানীগঞ্জ চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে চলতি বছরে এসএসসি'তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক শিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখায় শিক্ষার্থীরা পরীক্ষায় কৃতিত্বের সাথে ভালো ফলাফল করছে। 
আগামীর নেতৃত্ব ও দেশ গড়তে প্রতিটি এলাকার জনসাধারণকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর শ্রম ও নিষ্ঠার পাশাপাশি তাদের ভাল ফলাফল অর্জনের নেপথ্যে থাকে শিক্ষক ও অভিভাবকের অবদান। 
কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat