×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৬৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফর করছেন। মধ্যপ্রাচ্যে ঝটিকা সফর এবং জাপানে জি-৭ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে যোগদান শেষে তিনি বুধবার দিনের শেষে সিউল এসে পৌঁছান।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের গত বছর দায়িত্ব নেয়ার পর এটি ব্লিংকেনের প্রথম সিউল সফর।রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রেক্ষিতে ব্লিংকেন দ’ুদিনের এ সফরে আসেন। সিউলের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করাই এ সফরের মূল লক্ষ্য।
ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী পার্ক জিনের সাথে বৈঠক করবেন। ইয়নের সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলেও ধারনা করা হচ্ছে।
উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে সেপ্টেম্বরে যে বৈঠকটি হয় তাতে অস্ত্র সরবরাহের বিষয়টি প্রাধান্য পায় বলে সিউল দাবি করছে।
এ প্রসঙ্গে টোকিওতে ব্লিংকেন তার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পিয়ংইয়ং যে অস্ত্র ও গোলাবারুদ পাচ্ছে তার বিনিময়ে রাশিয়া কী দিচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat