×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৫৭৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের কিল্লাপাহাড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কিল্লা পাহাড় শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের আজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় মন্দির প্রাঙ্গনে বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য ওয়াশিংটন চাকমা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অমলেন্দু হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সজল চাকমা চম্পা, সদর উপজেলা যুবলীগ সভাপতি নতুন কুমার ত্রিপুরা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি এই অঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat