×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৪৬২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে একটি র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার বিকেল ৩ টায় রাঙ্গামাটি জেলা যুবলীগের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. জমির উদ্দিন, জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, অর্থ সম্পাদক মো: ছলিম উল্ল্যাহ সেলিম, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আকতার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা  ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
এর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
যুব সমাবেশে জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।  
আলোচনাসভা শেষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat