×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৪৬৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান না করে তথ্য প্রদানে বিঘœ সৃষ্টি করায় রাজশাহীর আড়ানী পৌরসভার বর্তমান সচিবকে তিন হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। 
একই সঙ্গে রাজশাহীর জেলা প্রশাসককে জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা নিশ্চিত করতে এবং জরিমানার বিষয়টি স্থানীয় সরকার বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দিয়েছে কমিশন।
আজ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী শেষে এই আদেশ প্রদান করেন।
তথ্য কমিশনে শুনানীতে রাজশাহীর আড়ানী পৌরসভার সচিব তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য না দিয়ে তথ্য প্রদানে বিঘœ সৃষ্টি করেছেন বলে প্রমানিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে ওই কর্মকর্তাকে জরিমানা করা হয়।
তথ্য কমিশনে আজ ১১ টি অভিযোগের শুনানী করে ৬ টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat