×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৭৯৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিল বের করে। 
এর আগে রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল সময়ই দেশের সংবিধান ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল। একটি দেশ বিরোধীচক্র দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে ধ্বংস করতে নানা অপতৎপরতায লিপ্ত রয়েছে। এদের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিয়ে দেশপ্রেমিক জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তফশিল অনুযায়ি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ সভাপতি জগদীশ দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ। 
এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 
এছাড়া জাতীয় নির্বাচনের ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়ে বুধবার রাতে সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌর শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat