×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৫৬৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার দিন ব্যাপী ফ্রি বিশেষ চক্ষু ক্যাম্প ধলাহার শাখার প্রবীণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায়এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন ও জাকস ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দিন ব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। উপ সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের ধলাহার অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম, ধলাহার ইউপি সদস্য মিজানুর রহমান ও সমৃদ্ধি কর্মসচির সমন্বয়কারী মোঃ গোলাম কিবরিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ধলাহার এলাকার দুই শতাধিক চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ সকল প্রকার ওষুধ, লেন্স, আই ড্রপ, চশমা, যাতায়াত ও খাবার প্রদান করা হয়। এ ছাড়াও সাধারণ চক্ষু রোগীদের থেকে বাছাই কৃত ৪০ জন চক্ষু রোগীর বিনা মূল্যে ছানি ও মাংস বৃদ্ধি অপারেশন করার ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat