×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৬৬২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাংচুর, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের পৌর টাউন হল এবং জেলা পরিষদের সামনে আলাদাভাবে এই সমাবেশ করা হয়।সেখান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচির দিনক্ষণ ঠিক করা হয়েছে।
শুরুতে পৌর টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।
পরে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
সেখানে সভাপতির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বিএনপি-জামায়াত ভাংচুর, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মধ্য দিয়ে দেশের ক্ষতি করতে চায়। জনগণের জানমালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ সজাগ থাকবে।
প্রতিবাদ সমাবেশ এবং মিছিলে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat