×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৫৬৪৭৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ‘চীন-বাংলাদেশ  ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অধীনে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে।
এই স্মার্ট ক্লাসরুমটি হুয়াওয়ে আইডিয়াহাব দিয়ে সজ্জিত করা হয়েছে। এটি একটি উন্নত শিক্ষার পন্থা যা শিক্ষক এবং শিক্ষার্থীদের উন্নত অনসাইট এবং অনলাইন শিক্ষাদান এবং অধ্যয়ন প্ল্যাটফর্মের সুফল দেবে।
হুয়াওয়ে দক্ষিণ এশিয়া, এই প্রকল্পের প্রযুক্তিগত অংশীদার হিসেবে স্মার্ট ক্লাসরুমের জন্য চেয়ার, টেবিল এবং সাজসজ্জা সামগ্রী প্রদান করেছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং ক্লাসরুমের উদ্বোধন করেন।
চীনা দূতাবাস এবং হুয়াওয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে স্মার্ট ক্লাসরুমটি হস্তান্তর করা হয়। এরপরে, অতিথিদের সামনে আইডিয়াহাবের ইউটিলিটির একটি প্রদর্শনী পরিচালিত হয়, এতে একটি স্মার্ট দেশের জন্য স্মার্ট নাগরিক তৈরির জন্য স্মার্ট ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করা হয়।
এর আগে, ২০২৩ সালের মার্চ মাসে, বাংলাদেশে চীনা দূতাবাস এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়া চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat