×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৪৬২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’। এই ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা দীনেশ ফাডনিশ। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ৫৭ বছর বয়সী অভিনেতা। খবর টাইমস অব ইন্ডিয়া।
গত শুক্রবার হঠাৎ গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন দীনেশ ফাডনিশ। দ্রুত তাঁকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। তবে সিআইডির আরেক অভিনেতা নয়ানন্দ শেঠি জানান, হার্ট অ্যাটাক নয়; তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না এই অভিনেতাকে। তার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নয়ানন্দ শেঠিই। জানা গেছে, আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সিআইডি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক ধারাবাহিকগুলোর অন্যতম, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের। দীনেশ ফাডনিশ এই ধারাবাহিকে যুক্ত হন ১৯৯৮ সালে। ২০১৮ সাল পর্যন্ত তিনি সিআইডিতে ফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat