×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৫৭৯৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবর্তিত স্মার্ট জীবনযাত্রার জন্য  নিরবচ্ছিন্ন ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ও উন্নত ডাকসেবার কোন বিকল্প নেই। 
তিনি বলেন, গত পনের বছরে জলে, স্থলে, অন্তরীক্ষে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো তৈরি হয়েছে এবং দু’হাজারের বেশি সেবা ডিজিটাইজ হয়েছে। অফিস ও অফিস ব্যবস্থাপনা ডিজিটাইজ হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে বসেও মানুষ কাজ করতে পারছেন।  
তিনি আরো বলেন,  মানুষের জীবনধারা সচল রাখতে প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন পরিস্থিতে নিরবচ্ছিন্ন ডাক ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা এবং সতর্কতার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে।
জুনাইদ আহমেদ পলক আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগ ও তার অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং অথরিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিউদ্দিন, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুন কান্তি সিকদার, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জগদীশ চন্দ্র মন্ডল এবং টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন সহ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকান্ড তুলে ধরেন। 
অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব মো. তৈয়বুর রহমান।
নিরাপদ ও নিরবচ্ছিন্ন ডাক ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বদ্ধপরিকর বলে জানান আবু হেনা মোরশেদ জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat