×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার। এমনকি অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনও রটেছিল। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ কয়রে দিয়ে বচ্চন পরিবারের সঙ্গে অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে উপস্থিত হলেন ঐশ্বরিয়া।
‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। অমিতাভ, জয়া বচ্চন তো বটেই, অগস্ত্যকে উৎসাহ দিতে এদিন মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাই বচ্চনও।
ছবিতে অগস্ত্যর নায়িকা সুহানা। সুহানার পাশে এদিন হাজির ছিলেন শাহরুখ ও তার পুরো পরিবার। এছাড়াও দেখা গেছে করণ জোহর, ববি দেওল, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিংদের। জুহি চাওলা ও কাজলও পৌঁছেছিলেন দ্য আর্চিজের প্রিমিয়ারে। শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন মায়ের পোশাক ও গহনা পরে।
জোয়া আখতারের এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৭ই ডিসেম্বর মুক্তি পাবে। ‘দ্য আর্চিজ কমিকস’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি।
প্রসঙ্গত, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে চলছে অশান্তি, যা ছিল গত কয়েক দিনের খবরের শিরোনাম। অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কও ভালো যাচ্ছে না বলে মনে করা হচ্ছিল। তবে এবার পরিবারের স্বার্থেই এক মঞ্চে পুরো পরিবার। এদিন রং মিলিয়ে পোশাকও পরেছিলেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat