×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৭৭৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৬ষ্ঠ “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২৩)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইইই অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে শুক্রবার রাতে কনফারেন্সটির আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। 
আয়োজক কমিটির সভাপতি ও ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মো. শাহজাহানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির সম্পাদক প্রফেসর ড. মনির হোসেন, অর্গানাইজিং কমিটির চেয়ার প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম ও আয়োজক কমিটির সম্পাদক প্রফেসর ড. মো. আরাফাত হোসেন।
সম্মেলনে বিশ্বের ১৩টি দেশ থেকে ৪৭২টি টেকনিক্যাল পেপার থেকে বাছাইকৃত ১৩৮টি টেকনিক্যাল পেপার মোট ২৭টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হয়। এছাড়া কনফারেন্সে ৮টি কী-নোট সেশন ও ১টি টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 
সম্মেলনে আমেরিকা, বেলজিয়াম, ভারত ও বাংলাদেশের প্রায় সাড়ে তিনশত গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat