×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৮২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একের পর এক বক্স অফিস মাত করছেন বলিউডের সিনেমাগুলো। তবে সাফল্য ও প্রশংসা পেলেও সিনেমাগুলোর একাধিক তারকা অভিনয় নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন হরহামেশা। সেই তালিকায় কিছুদিন আগেই যুক্ত হন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।
তার অভিনীত ‘পাঠান’ সিনেমাটি রেকর্ড গড়লেও একটি গানে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করায় রীতিমতো ট্রলের শিকার হতে হয় তাকে। এর কিছুদিন যেতে না যেতেই ব্যক্তিজীবন নিয়ে মন্তব্য করেও বেশ বিপাকে পড়েন তিনি। এবার নতুন করে এই পথে হাঁটলেন এই অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত ‘ফাইটার’ সিনেমার ট্রেলার। যেখানে ‘পাঠান’ সিনেমার রূপেই ধরা দিয়েছেন দীপিকা। কেউ কেউ সিনেমাটির নায়ক ঋত্বিক রোশনের সঙ্গে তার রোমান্স ভালোভাবে গ্রহণ করলেও বেশিরভাগই করছেন সমালোচনা। অযাচিতভাবে নিজেকে উপস্থাপন করেছেন দীপিকা বলেই মন্তব্য করছেন তারা।
যেমনটা দীপিকার কাছে তারা প্রত্যাশা করেন না। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে ট্রল করতে দেরি করছেন না নেটিজেনরা। সব মিলিয়ে চলতি বছর দীপিকার সিনেমা সাফল্য পেলেও ব্যক্তিজীবন নিয়ে চলছে নানা হাসি তামাশা।
তবে ‘ফাইটার’ সিনেমা দিয়ে কটাক্ষের শিকার হলেও ট্রেলারে অন্যান্য তারকার উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছে। চমত্কার ভিএফএক্স, অ্যাকশন, ড্রামা, ইমোশন ও দেশপ্রেমে পরিপূর্ণ এই সিনেমা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। যা মুক্তির পর বক্স অফিসেও প্রভাব ফেলবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat