×
ব্রেকিং নিউজ :
খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৭৭২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনোই হত্যা ও গুমের রাজনীতি করে না। এটা বিএনপির কাজ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো খুন-গুমের সাথে জড়িত নয়, এটা ছিল বিএনপির কাজ। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা থাকাকালীন হত্যা ও গুমের রাজনীতি চালিয়েছিল। এ সময় অনেক সিনিয়র আওয়ামী লীগ নেতাসহ ২৫ থেকে ২৬ হাজার জনকে গুলি করে হত্যা করেছে। সামরিক বাহিনী ও নৌ বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। শুধু তাই নয়, ১৫ আগস্ট  বঙ্গবন্ধুকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর জাতীয় চার নেতাকে হত্যার শিকার হতে হয়েছিল। তারা ২০০৪ সালে ক্লিন হার্ট অপারেশনের নামে ৬৫ জন যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পিটিয়ে  হত্যা করেছে।’
মাহবুবউল আলম হানিফ আজ সোমবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
আগামী নির্বাচনে জোটের আসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোটের শরিকদের নিয়ে বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে আলাপ-আলোচনা হয়েছে। বৈঠকের পর শরিক দল সন্তোষ প্রকাশ করেছে। ১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে তিনি মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন। জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা ইউনিট কমান্ডার সাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat