×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৬৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কবুতর উড়ানো ও মশাল প্রজ্জ্লনের মাধ্যমে আজ সোমবার সকাল  ১০টায় উদ্বোধন কর হলো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের চার দিনব্যাপী ১৬তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। মশাল প্রজ্জলনের মাধ্যমে তিনি ১৬তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ক্যাডেটদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ আবু হেনা মোঃ মিজানুর
রহমান, কলেজ এ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা এবং অন্যান্য কর্মকর্তা
ও অনুষদ সদস্যবৃন্দ এবং অভিভাবকরা। ক্যাডেট কলেজের চার দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনটি হাউসের ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করছে ।
ক্যাডেটদের প্রতিযোগিতা ছোটদল ও বড়দল এ দুইটি ভাগে বিভক্ত রয়েছে।
দুইটি দলে মোট ইভেন্ট সংখ্যা ২৯টি। এর মধ্যে ফিল্ড ইভেন্ট ১২টি এবং ট্রাক
ইভেন্ট ১৭টি। প্রতিযোগিতার সমাপ্তী হবে ১৪ ডিসেম্বর ২০২৩। জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার, বগুড়া
এরিয়া, বগুড়া সেনানিবাস মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat