×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৬৮০৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে বিএনপি-জামায়াত অপশক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এরা এই দেশে শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এদেশের রাজনীতির অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা।’
তিনি বলেন, আজকের দিনের অঙ্গীকার এই অপশক্তিকে আমরা রুখব। অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব। যেকোনো মূল্যেই দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করে তাদের প্রতিরোধ করা হবে। 
সেতুমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়ন, এর মধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনো অন্তরায় এখনো সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়ন-অর্জনের পথে অস্তরায় সৃষ্টি করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat