×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৫৭০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, এই নাশকতায় জড়িতদের নাম পেয়েছি। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। 
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 
তিনি আরো বলেন, যে কোনো ঘটনার পরে ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতায় শিশুসহ ৪ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নাশকতাকারীরা নির্বাচনকে ভ-ল ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই এসব করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসে আগুন দিয়েছে। 
হারুন অর রশীদ বলেন,  আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat