×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৪৫৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, "নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। কারো অবহেলা থাকলে তাকে শাস্তির আওতায় আনা হবে। কারোর কোন প্রকার অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সকল পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। পরিবেশ আরো উন্নত হবে। সবাইকে আইন সম্পর্কে সচেতন থাকতে হবে।"
আজ শুক্রবার পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন। 
তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে  আনার দায়িত্ব প্রার্থীদের আর ভোটারদের নির্বিঘেœ ভোট প্রয়োগের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের। আশা করি ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে। 
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী প্রমুখ। 
এর আগে তিনি পাবনা শিল্পকলা একাডেমীতে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat