×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৩৪৫৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শনিবার কুষ্টিয়া পিটিআই রোডস্থ এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, যারা নির্বাচন বন্ধ করার জন্য এবং বানচাল করার জন্য বহু চেষ্টা চালিয়েছিল, তারা ব্যর্থ হয়ে এবং হতাশা গ্রস্থ হয়ে বিভিন্ন প্রলাপ বকছে। জনগণ এখন নির্বাচনের উৎসব আনন্দে মেতে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে দেশের উন্নয়ন চান নাকি দেশকে পেছনে ফেলতে চান। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat