×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৫৬৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তেজগাঁও শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার নিজস্ব জমিতে নির্মিতব্য ৪১ তলা বিশিষ্ট কমার্শিয়াল টাওয়ারের ‘গ্রাউন্ড ব্রেকিং’ আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধান বক্তৃতার শুরুতে স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সকল ধরনের সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। 
‘সেনাকল্যাণ সংস্থা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং তাদের পরিবারবর্গের কল্যাণে নিয়োজিত একটি কল্যাণমূখী সংস্থা’ এ কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেনাকল্যাণ সংস্থা জাতীয় অর্থনীতিসহ সশস্ত্র বাহিনীর কল্যাণে আরও অবদান রাখবে।
সেনাকল্যাণ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানী প্রায় ১৪ বৎসর যাবৎ অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভবন নির্মাণ করে আসছে। এই ৪১ তলা ভবনের নির্মাণ কাজ শুরুর মাধ্যমে সেনাকল্যাণ সংস্থা এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানীর জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন হলো। 
ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, সেনাকল্যাণ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat