×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৭৭৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুলে ভরা রাজনীতির কারণে বিএনপির ভবিষ্যৎ শুধু অন্ধকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘খেলা শেষ হয়ে গেছে ৭ জানুয়ারি। বিএনপি ভুয়া দল। ওদের কর্মসূচি ভুয়া। ওদের নেতা ভুয়া। তাদের একদফা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া। তাদের ভবিষ্যৎ শুধু অন্ধকার।’ 
ওবায়দুল কাদের আজ বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা এখন নতুন খেলায় নেমেছি। এখন খেলা হবে রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এবার খেলা হবে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এবার খেলা হবে সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।
ওবায়দুল কাদের বলেন, আজ ঐতিহাসিক ১০ই জানুয়ারি। এই দিনে মনে পড়ে আমাদের ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে মহামানবের আজন্ম সাধনার মহামূল্যবান কীর্তি আজকের এই স্বাধীন বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে তিনি বাংলাদেশকে যুক্ত করেছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা আজকের মঞ্চ আলোকিত করেছেন। পঞ্চমবারের মতো আওয়ামী লীগ পার্টি লিডার অব হাউজ নির্বাচিত করেছে। তিনি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। তিনি বাংলাদেশে রূপান্তরের রূপকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাহক। আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। আমাদের আশার বাতিঘর। আমাদের সাহসের সোনালী ঠিকানা। তিনি আমাদের দূরন্ত সাহস ও শৌর্য-বীর্যের প্রতীক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat