×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৪৭১৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষি বিভাগে নতুন প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্ড পার্টনারর্শীপ প্রকল্পের আওতায় জেলার কৃষকদের মধ্যে সার বীজ, কীটনাশক, বীজ সংরক্ষণের জন্য ড্রামসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 
এই প্রকল্পের আওতায় এবছর ধানের নতুন জাত বিনা-২৫, সরিষা, গম, মুগডাল ও ফসলের প্রদর্শণী রয়েছে। বায়োপেস্টিসাইড জনপ্রিয়করণ এবং পানি অপচয় রোধ করে অধিক উৎপাদন বৃদ্ধি এই প্রকল্পের মূল লক্ষ্য।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-রিচালক মনিরুল ইসলাম জানান, প্রতিটি প্রদর্শণীতে ৩জন কৃষকের সমন্বয় করে চাষবাদ করা হবে। এবছর জেলায় প্রথমবারের মত ১৭টি প্রদর্শণী প্লটে এই ফসল উৎপাদন করা হবে। প্রকল্পের সাফল্য অর্জিত না হলে প্রকল্পটি অন্য জেলা ও উপজেলায় স্থানান্তর করা হবে।
বুধবার সকালে ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইসরাত জাহান মিলি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কৃষিবিদ বেগম খাদিজাসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat