×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৩৫২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার বলেছে, গত বছরের ডিসেম্বরে কভিড-১৯ এ প্রায় ১০ হাজার লোক মারা গেছে। এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কভিড এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। 
সংস্থাটি বলেছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গতমাসে করোনা সংক্রমণ বেড়েছে। বিশেষ করে ক্রিসমাসের সময়ে বড়ো জমায়েতের কারণে বিশ^ব্যাপী করোনার জেন-১ সংক্রমণ বেড়ে গেছে। 
সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসিস আধাণম বলেছেন, কভিড এখন আর বৈশ্বকি জরুরি স্বাস্থ্যের বিষয় না থাকলেও এটি এখনও ছড়াচ্ছে। বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে এবং মানুষও মারা যাচ্ছে।
নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার লোকের মৃত্যু ছাড়াও করোনায় আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ এবং জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ। 
টেডরস বলেন, এসব তথ্য মূলত ইউরোপ ও আমেরিকার ৫০টি দেশের। কিন্তু, নিশ্চিতভাবে অন্যান্য দেশেও এসব সংখ্যা বেড়েছে যার তথ্য এখানে আসেনি।
সংস্থার প্রধান আরো বলেন, মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু প্রতিরোধযোগ্য এই মৃত্যুর সংখ্যা অগ্রহণযোগ্য। 
তিনি বিশ^ব্যাপী সরকারগুলোকে নজরদারি জারি বাড়াতে এবং সাশ্রয়ী মূল্যের নির্ভরযোগ্য পরীক্ষার সুযোগ দেয়ার আহ্বান জানান।
এছাড়া জনগণের প্রতি টিকা দেয়া, পরীক্ষা করাসহ মাস্ক পরা চালিয়ে যাওয়ার আহ্বান জানান আধাণম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat