×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৫০৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। বিদুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশটির আত্মনির্ভরশীলতা আরো শক্তিশালী করতে এবং কার্বন নি:সরণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয় বলে তারা জানিয়েছে। খবর এএফপি’র।
সিভিল নিউক্লিয়ার রোডম্যাপে নতুন একটি বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, উন্নতমানের ইউরোনিয়াম জ্বালানি উৎপাদন এবং ‘স্মার্ট রেগুলেশন’ প্রনয়ণে ৩৮ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ২০৫০ সাল নাগাদ দেশটির পরমাণু বিদ্যুৎ উৎপাদন চারগুণ বেড়ে ২৪ গিগাওয়াটে দাঁড়াবে যা যুক্তরাজ্যের বিদ্যুৎ চাহিদার এক চতুর্থাংশ সরবরাহ করতে যথেষ্ট।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘পরমাণু হচ্ছে ব্রিটেনের বিদ্যুৎ চ্যালেঞ্জ মোকাবেলার যথাযথ প্রতিষেধক। আর এটি পরিবেশ বান্ধব, দীর্ঘ মেয়াদে সাশ্রয়ী এবং যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।’
তিনি আরো বলেন, ‘এটি দীর্ঘ মেয়াদী একটি সঠিক সিদ্ধান্ত এবং এটি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে করা আমাদের প্রতিশ্রুতি পূরণের আগাম পদক্ষেপ যা ২০৫০ সালের মধ্যে আমাদের কার্বন নি:সরণের মাত্রা শূণ্যের কোটায় নিয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat