×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৫৪৬২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজ  জয়পুরহাট স্টেডিয়ামে “দুস্থ’ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র” বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন । শীতবস্ত্র” বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফএনবি জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান, আশার রিজিওনাল ম্যানেজার আবু রায়হান, আল মামুন, আতোয়ার রহমান প্রমূখ । অনুষ্ঠানে দুস্থ ও শীতার্ত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat