×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৬
  • ৪৫৫২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা সদরে আজ রূপালী ব্যাংকের সৌজন্যে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় জেলা সদরের ডায়াবেটিক হাসপাতাল, ডাকবাংলো হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ইটাখোলা ইউনিয়নের কাজিপাড়ায় তিনি আটশ’ কম্বল বিতরণ করেন।  
এ সময় রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজি সানাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় প্রধান আবুল হাসান, নীলফামারী  চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, রূপালী ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। 
অন্যদিকে, মঙ্গলবার বেলা ১২টায় জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের ৯২জন উপকারভোগির মধ্যে কম্বল বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
এসময় উপস্থিত ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ। 
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, ইতিমধ্যে জেলার ছয়টি উপজেলায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সরকারিভাবে আরো ২০ হাজার কম্বল বরাদ্দের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
একইদিন, বেলা তিনটায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ চত্বরে পূবালী ব্যাংকের আয়োজনে ৩৫০টি কম্বল বিতরণ করে ব্যাংকার্স ক্লাব। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর- এর নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও পরিচালক মো. শাখাওয়াত হোসেন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও রংপুর অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, একই ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মো. মাহবুবার রহমান চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat