×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৪৬৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলায় চলতি শীত মৌসুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১ হাজার ছয়শ’ ৫০ টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। 
জেলার ভারপ্রাপ্ত ত্রাণ কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, এবার অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১ হাজার ছয়শ’ ৫০ টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। জেলায় ৫ টি উপজেলা, ৪ টি পৌরসভায় ও ৫২ টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব কম্বল বিতরন করা হচ্ছে। 
তিনি জানান, শেরপুর সদরে ৮ হাজার চারশ’ ৬০ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। নকলা উপজেলায় ৬ হাজার পাঁচশ’ ৪২ টি, শ্রীবরদী উপজেলায় ৬ হাজার দুইশ’ ১০ টি, নালিতাবাড়ি উপজেলায় ৭ হাজার তিনশ’ ৮৬ টি এবং ঝিনাইগাতী উপজেলায় ৩ হাজার নয়শ’ ৯০ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল বিতরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat