×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩৪৪৪০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রবাসীদের সেবা প্রদানে কোন ধরনের অবহেলা বা দীর্ঘসূত্রিতা কাম্য নয়।
তিনি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায়। প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 
আজ বিকেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কনফারেন্স রুমে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রবাসী ও তাদের পরিবারের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করে বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী আজ সকালে ডিবেট ফর ডেমোক্রেসি'র আয়োজনে বিতার্কিকদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat